মুসহাফের 95 নম্বর সূরা, আয়াত 8টি, 597 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. শপথ ‘তীন (ডুমুর) ও যায়তূন (জলপাই)’-এর।
2. শপথ ‘সিনাই’ পর্বতের,
3. শপথ এই নিরাপদ নগরীর (মক্কার)।
4. অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
5. তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।[১]
[১] আয়াতে দুটি অর্থ হতে পারে: আমি তাকে দুনিয়াতে যৌবনের পর বার্ধক্যে ফিরিয়ে দিয়েছি, অথবা তার কুফরির কারণে আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি।
6. তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার (জান্নাত)।
7. সুতরাং, (হে মানুষ! এত নিদর্শনাবলি প্রত্যক্ষ করার পরে) এরপরও কীসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?
8. আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।