মুসহাফের 94 নম্বর সূরা, আয়াত 8টি, 596 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?[১]
[১] যার ফলে তোমার নিকট অহী ধারণ করা প্রিয় হয়ে উঠেছে।
2. আর আমি তোমার থেকে তোমার বোঝা অপসারিত করেছি,
3. যা (যে বোঝা) তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।
4. আর আমি তোমার (মর্যাদা বৃদ্ধির) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।[১]
[১] যার ফলে তোমার নাম আযান, ইকামত ইত্যাদিতে সদা উল্লেখ হয়ে থাকে।
5. সুতরাং কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা।
6. নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা (স্বস্তি)।
7. অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর (তোমার রবের) ইবাদাতে রত হও।
8. আর তুমি তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশ করো।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।