তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-মাসাদ: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 111 নম্বর সূরা, আয়াত 5টি, 603 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আন-নাসরসূরা আল-ইখলাছ ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

2. তার ধন-সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোনো কাজে আসবে না।

3. অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।

4. আর তার স্ত্রীও , যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,[১]

[১] তার স্ত্রী উম্মে জামিলও লেলিহান আগুনে প্রবেশ করবে, যে পথে কাঁটা বিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতো।

5. তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।[১]

[১] যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আন-নাসরসূরা আল-ইখলাছ ›