মুসহাফের 112 নম্বর সূরা, আয়াত 4টি, 604 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. হে রাসূল! তুমি বলো: তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
2. আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
3. তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।[১]
[১] অর্থাৎ তাঁর কোন সন্তান নেই এবং তাঁর কোন পিতাও নেই।
4. আর তাঁর সমতুল্য-সদৃশ কেউ নেই।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।