তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-ফালাক: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 113 নম্বর সূরা, আয়াত 5টি, 604 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-ইখলাছসূরা আন-নাস ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে,[১]

[১] ফালাকের অনেক অর্থ রয়েছে, যেমন: ফাটানো, চিরে ফেলা বা ভেদ করা, প্রভাত, সৃষ্টি ইত্যাদি।

2. (আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

3. আরও (আশ্রয় চাচ্ছি) রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

4. আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,

5. এবং (আশ্রয় চাচ্ছি) হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-ইখলাছসূরা আন-নাস ›