মুসহাফের 99 নম্বর সূরা, আয়াত 8টি, 599 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. (কিয়ামত দিবসে) যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে,
2. আর জমিন তার (অভ্যন্তরের) বোঝা বের করে দিবে,
3. আর মানুষ (আশ্চর্যান্বিত হয়ে) বলবে: ‘এর কী হল?’
4. সেদিন জমিন তার[১] বৃত্তান্ত বর্ণনা করবে,
[১] তাতে সংঘটিত ভালো-মন্দ কাজের।
5. যেহেতু তোমার রব তাকে (এসব কথা প্রকাশ করার) নির্দেশ দিয়েছেন।
6. সেদিন মানুষ দলে দলে (হাশরের মাঠের দিকে) বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।
7. অতএব, কেউ অণু পরিমাণ সৎকাজ করলে তা সে দেখতে পাবে।
8. (অনুরূপভাবে) কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।