মুসহাফের 106 নম্বর সূরা, আয়াত 4টি, 602 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. কুরায়শের অভ্যস্ততা ও আসক্তির কারণে,
2. শীতকালে ও গ্রীষ্মকালে তারা[১] ভ্রমণে অভ্যস্ত হওয়ায়,
[১] বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামেন ও সিরিয়া।
3. অতএব তারা যেন এ (কা‘বা) গৃহের রবের ‘ইবাদাত করে,
4. যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।