মুসহাফের 105 নম্বর সূরা, আয়াত 5টি, 601 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. হে রাসূল! তুমি কি লক্ষ্য করে দেখনি, তোমার রব (আবরাহার) হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
2. তিনি কি তাদের (কা‘বা ঘর ধ্বংসের) ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?
3. আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন।
4. যেগুলো তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর।
5. ফলে তিনি তাদেরকে (জন্তু জানোয়ারের) ভক্ষিত তৃণলতার মতো (ধ্বংস) করে দিলেন।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।