তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-হুমাযাহ: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 104 নম্বর সূরা, আয়াত 9টি, 601 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-আসরসূরা আল-ফীল ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দা করে,

2. যে (কাঁড়ি কাঁড়ি) সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।

3. সে মনে করে তার সম্পদ তাকে (দুনিয়াতে) চিরস্থায়ী করবে।

4. কখনো এমন নয়; অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ‘হুতামা’য়।

5. হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘হুতামা’ কী?

6. এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।

7. যা (মানুষের শরীর ভেদ করে) হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।

8. নিশ্চয় তা তাদের ওপর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।

9. দীর্ঘ খুঁটিসমূহে।[১]

[১] অর্থাৎ অপরাধীদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে সে আগুন ঢাকনা দিয়ে বন্ধ করে তার ওপর দীর্ঘ খুঁটি গেড়ে দেয়া হবে, যা থেকে তারা কখনোই বের হতে পারবে না।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-আসরসূরা আল-ফীল ›