তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আন-নাস: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 114 নম্বর সূরা, আয়াত 6টি, 604 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-ফালাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে,

2. (আশ্রয় চাই) মানুষের অধিপতির কাছে,

3. (আশ্রয় চাই) মানুষের ইলাহ’র (সত্য উপাস্যের) কাছে,

4. (আরও আশ্রয় চাই) কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে (কুমন্ত্রণা দিয়ে) দ্রুত আত্মগোপন করে।

5. যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,

6. (মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী শয়তান) জিনদের মধ্য থেকেও হতে পারে এবং মানুষের মধ্য থেকেও।’

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-ফালাক