তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-কাফেরূন: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 109 নম্বর সূরা, আয়াত 6টি, 603 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-কাউসারসূরা আন-নাসর ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. হে রাসূল! বল: ‘হে কাফিররা!

2. ‘তোমরা যার (যে সব মূর্তির) ‘ইবাদাত করো আমি তার ‘ইবাদাত করি না।

3. ‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’

4. ‘আর তোমরা যার ‘ইবাদাত করছো, আমি তার ‘ইবাদাতকারী নই।’

5. ‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’

6. ‘তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন।’[১]

[১] অর্থাৎ তোমাদের জন্য তোমাদেরই বানানো বানোয়াট ধর্ম; পক্ষান্তরে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানী ধর্ম।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-কাউসারসূরা আন-নাসর ›