মুসহাফের 101 নম্বর সূরা, আয়াত 11টি, 600 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. মহাভীতিপ্রদ শব্দ!
2. সে মহাভীতিপ্রদ শব্দ কী?
3. (হে রাসূল!) তোমাকে কীসে জানাবে, সে মহাভীতিপ্রদ শব্দ কী?
4. সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।
5. আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।
6. অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,
7. সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।
8. আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,
9. তার আবাস হবে ‘হাবিয়াহ’।
10. হে রাসূল! তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?
11. প্রজ্বলিত আগুন।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।