তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-আলা: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 87 নম্বর সূরা, আয়াত 19টি, 591 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আত-তারেকসূরা আল-গাশিয়াহ ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. হে রাসূল! তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো,

2. যিনি (সুসামঞ্জস্য করে) সৃষ্টি করেন, অতঃপর (তার অবয়বকে) সুঠাম করেন।

3. আর যিনি[১] নির্ধারণ করেন, অতঃপর (তাদেরকে মানানসই) পথনির্দেশ দেন।

[১] সৃষ্টির প্রকার, ধরন ও গুণাগুণ।

4. আর যিনি (জমিন থেকে) ঘাস ও তৃণ-লতা উৎপন্ন করেন।

5. অতঃপর তা কালো শুষ্ক খড়-কুটায় পরিণত করেন।

6. হে রাসূল! আমি অচিরেই তোমাকে (আল-কুরআন) পড়িয়ে দিবো, অতঃপর তুমি তা ভুলবে না।

7. তবে আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপনীয়।

8. আর আমি তোমার জন্য সহজ (দ্বীন ও নেক আমলের) পথ সুগম করে দেব।

9. হে রাসূল! তুমি (আল-কুরআন দ্বারা মানুষকে) উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়।

10. অচিরেই সে-ই উপদেশ গ্রহণ করবে, যে (আল্লাহকে) ভয় করে।

11. আর হতভাগাই তা এড়িয়ে যায়।

12. যে (জাহান্নামের) ভয়াবহ আগুনে প্রবেশ করবে।

13. অতঃপর সে সেখানে মরবেও না এবং (বাঁচার মতো) বাঁচবেও না।

14. অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করেছে, যে পবিত্রতা লাভ করেছে।

15. আর সে তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে।

16. বরং তোমরা দুনিয়ার জীবনকে (পরকালের জীবনের ওপর) প্রাধান্য দিচ্ছ।

17. অথচ আখিরাত (দুনিয়ার চেয়ে) উত্তম ও অধিক স্থায়ী।

18. নিশ্চয় এটা (এ নির্দেশ ও সংবাদগুলো) পূর্ববর্তী সহীফাসমূহে (লিখিত) আছে।

19. ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আত-তারেকসূরা আল-গাশিয়াহ ›